Revolutionary democratic transformation towards socialism

চীন সফরে সিপিবির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম আজ ২৬ নভেম্বর ২০২৩, রবিবার, চীনের রাজধানী বেইজিং এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করছেন। 

বেইজিং এ অনুষ্ঠিতব্য সমাজতন্ত্র ফোরামের এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তিনি চীন সফর করছেন। কমরেড শাহ আলম ২৭ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত বেইজিংসহ চীনের বিভিন্ন শহরে বেশ কয়েকটি সেমিনার ও আলোচনা সভায় বক্তব্য রাখবেন। 

সফরকালে তিনি চীনের কমিউনিস্ট পার্টির উচ্চপর্যায়ের নেতাদের সাথে গুরুত্বপূর্ণ সভায় মিলিত হবেন। এ সফরে তিনি চীনের শ্যানডং বিশ্ববিদ্যালয় এবং শচো বিশ্ববিদ্যালয়ে দুটি পৃথক সেমিনারে সমসাময়িক বিশ্ব রাজনীতি এবং দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বক্তব্য রাখবেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..