বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ২৫ নভেম্বর এক বিবৃতিতে দেশব্যাপী বাম গণতান্ত্রিক জোটের কর্মসূচি উপলক্ষে রংপুরে বাম জোটের মিছিলে পুলিশী হামলা ও নেতাকর্মীদের আহত করার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রহসনের তফসিল বাতিল, তদারকি সরকারের অধীনে নির্বাচন, দমন-নির্যাতন বন্ধের দাবিতে আজ বাম গণতান্ত্রিক জোট রংপুর জেলার উদ্যোগে প্রেসক্লাব থেকে মিছিল সুপার মার্কেট অতিক্রমকালে সাদা পোশাকের পুলিশ ব্যানার কেড়ে নেয় এবং নেতাকর্মীদের ওপর হামলা চালায়। পুলিশী হামলায় জেলা সিপিবি সাধারণ সম্পাদক কাফি সরকার, বাসদ আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাজু বাসফোর, ছাত্রনেতা রিনা মূর্মুসহ অনেকে আহত হন।
বিবৃতিতে নেতৃবৃন্দ হামলাকারী পুলিশের বিচার দাবি করেন।