Revolutionary democratic transformation towards socialism

খুলনায় গ্রেফতারকৃত বাম জোটের নেতাদের অবিলম্বে মুক্তির দাবি সিপিবি’র


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোট আহুত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে খুলনায় বিক্ষোভ পালনকালে পুলিশ বাসদ নেতা জনার্দন দত্ত নান্টু, সিপিবি নেতা ধীমান বিশ্বাস ও ভবেশ মণ্ডল-কে গ্রেফতার করার তীব্র নিন্দা

ও প্রতিবাদ জানিয়েছেন। 

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গ্রেফতার, নির্যাতন, হামলা-মামলা করে জনগণের আন্দোলন থেকে বামপন্থিদের নিবৃত্ত করা যাবে না।

বিবৃতিতে নেতৃবৃন্দ অবিলম্বে খুলনার বাসদ নেতা জনার্দন দত্ত নান্টু, সিপিবি নেতা ধীমান বিশ্বাস ও ভবেশ মণ্ডলের নিঃশর্ত মুক্তি দাবি করেন।  


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..