Revolutionary democratic transformation towards socialism

যুবনেতা অন্তর চক্রবর্তীর অকাল মৃত্যুতে সিপিবির শোক


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৩ আগস্ট ২০২৩ এক বিবৃতিতে যুবনেতা অন্তর- এর  মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়, অন্তর চক্রবর্তীর অকালে চলে যাওয়া এক নিদারুণ কষ্টের, ভয়াবহ শোকের বিষয়।

বিবৃতিতে বলা হয়, সাবেক ছাত্রনেতা অন্তর চক্রবর্তী একজন তরুণ, উজ্জীবিত পার্টি কর্মী ছিলেন। ছাত্রজীবন থেকেই সক্রিয় অন্তর বতর্মানে যুব ইউনিয়ন ঢাকা মহানগর উত্তরের নেতা।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এই তরুণ সদস্যের অকাল মৃত্যুতে পার্টির একজন সম্ভাবনাময় তরুণকে হারালো। নেতৃবৃন্দ বলেন তার মৃত্যুতে আমরা পার্টি পরিবার গভীর শোকাহত।

বিবৃতিতে নেতৃবৃন্দ কমরেড অন্তর চক্রবর্তীর শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..