Revolutionary democratic transformation towards socialism

কমরেড মানবেন্দ্র দেবের বাবার মৃত্যুতে সিপিবির শোক


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি))'র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৩ আগস্ট ২০২৩ এক বিবৃতিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, কৃষক নেতা কমরেড মানবেন্দ্র দেবের বাবা সুহৃদ মাধবচন্দ্র দেবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়, প্রয়াত মাধবচন্দ্র দেব আমাদের পার্টির একজন সুহৃদ এবং একনিষ্ঠ সর্মথক ছিলেন। বিবৃতিতে আরও বলা হয়, তিনি ছাত্র জীবন থেকে তাঁর পেশাজীবন পর্যন্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করে একটি সৎ ও একনিষ্ঠ জীবনযাপনের দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। 

নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে আমরা পার্টি পরিবার গভীর শোকাহত।

বিবৃতিতে নেতৃবৃন্দ মানবেন্দ্র দেবের শোকসন্তপ্ত পরিবার ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..