বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধা. গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এবং তার পরেও গণমানুষের স্বাস্থ্য নিয়ে তার উদ্যোগ জনস্বার্থে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ বীর মুক্তিযোদ্ধাকে হারিয়ে আমরা একজন মেধাবী জনচিকিৎসককে হারালাম। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এবং তার পরবর্তীতে গণমানুষের চিকিৎসা এবং স্বাস্থ্য সেবা নিয়ে তার উদ্যোগ দেশবাসী মনে রাখবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।