Revolutionary democratic transformation towards socialism

ইরানি তরুণী মাশা আমিনী হত্যা এবং ইরানের শাসকদের পরিচালিত দমন- পীড়নে সিপিবির নিন্দা

তথাকথিত হিজাব আইন লংঘনের দায়ে ইরানের মোল্লা পুলিশ বা গাশ্ত-ই- এরশাদ বাহিনীর হাতে গত ১৬ সেপ্টেম্বর ২০২২ এ, ২২ বছর বয়সী নিরীহ ইরানি তরুণী মাশা আমিনীর হত্যার ঘটনায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) তীব্র নিন্দা জানিয়েছে।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ২৩ সেপ্টেম্বর ২০২২ এক বিবৃতিতে বলেন, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণে ইরানের বর্তমান চরম প্রতিক্রিয়াশীল শাসক চক্র অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। বিনা অপরাধে সেদেশের পুলিশের হাতে ইরানি তরুণী মাশা আমিনীর উপর পরিচালিত নির্মম নির্যাতন এবং পরিণামে তার খুন হবার ঘটনা প্রমাণ করেছে ইরানে কি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে।

নেতৃবৃন্দ বলেন, ইরানের বর্তমান মোল্লাতন্ত্র আজ সেদেশের সাধারণ নাগরিকদের মানবাধিকার হরণ করে মধ্যযুগীয় বর্বর আইনে দেশ শাসন করতে চাইছে এবং দেশটির শ্রমিকশ্রেণীর অধিকার কেড়ে নিয়ে সেখানে নব্য এলিট মোল্লা শ্রেণী গড়ে তুলছে। বেশির ভাগ ক্ষেত্রে তাদের এই দুঃশাসনের শিকার হচ্ছেন ইরানের নারী, শিশু এবং শ্রমজীবী মানুষেরা। মাশা আমিনীর হত্যাকান্ড তার থেকে বিচ্ছিন্ন কিছু নয়।

সিপিবি এই খুনের ঘটনার এবং এর প্রতিবাদে গড়ে ওঠা গণ আন্দোলনে পুলিশের গুলিতে আন্দোলনকারীদের হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করছেন। এবং ইরানে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন।



Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..