Revolutionary democratic transformation towards socialism

বীর মুক্তিযোদ্ধা প্রবীণ কমিউনিস্ট নেতা মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ ১৩ আগস্ট ২০২২ এক বিবৃতিতে ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টির গেরিলা বাহিনীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ কৃষক সমিতি বগুড়া জেলার সহ-সভাপতি প্রবীণ কমিউনিস্ট নেতা মকবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
 
বিবৃতিতে বলা হয়, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন আজীবন তার আদর্শের প্রতি অবিচল ছিলেন। এই প্রবীণ নেতাকে হারিয়ে বাংলাদেশের কৃষক আন্দোলন এবং কমিউনিস্ট আন্দোলনের এক অপূরণীয় ক্ষতি হলো। আমরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই। জাতি তাঁর কর্মময় জীবন এবং অবদানকে সবসময় সশ্রদ্ধচিত্তে স্মরণ করবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ জনাব মকবুল হোসেনের পরিবার এবং তার সহযোদ্ধাদের প্রতি সমবেদনা জানান ও সহমর্মিতা প্রকাশ করেন।

উল্লেখ্য যে, এই প্রবীণ কমিউনিস্ট নেতা, বীর মুক্তিযোদ্ধা গতকাল বগুড়ায় হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..