Revolutionary democratic transformation towards socialism

দু:শাসন হটানো, মূল্যবৃদ্ধি প্রতিরোধে গণসংগ্রামের আহ্বান

বাম গণতান্ত্রিক জোটের পরিচালনা পরিষদের সভায় চলমান ফ্যাসিবাদী দু:শাসন হটানো, মূূল্যবৃদ্ধি প্রতিরোধ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণসংগ্রাম গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। এসব দাবিতে আগামী ১০ জুন দেশব্যাপী বিক্ষোভ ও ঐ দিন বিকেল ৪টায় ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ এর কর্মসূচি ঘোষণা করা হয়।

আজ ৫ জুন বিকেল ৪টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আব্দুস সাত্তার- এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিপিবি’র সভাপতি মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদ-এর সাধারণ সম্পাদক বজলুর রহমান ফিরোজ, সহ-সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) নেতা বিধান দাস, সিপিবি নেতা আব্দুল্লাহ ক্বাফি রতন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহিদুল ইসলাম সবুজ, বাসদ (মার্কসবাদী)’র তসলিমা আক্তার বিউটি, সমাজতান্ত্রিক আন্দোলনের রুবেল সিকদার।

সভায় সীতাকুণ্ডু ডিপোতে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শোক প্রকাশ করে নেতৃবৃন্দ এ ঘটনর তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সভায় এর জন্য দায়ীদের শাস্তি দাবি করা হয়। সভায় নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা ও পুণর্বাসনের দাবি জানানো হয়।

সভায় গ্যাসের মূল্যবৃদ্ধিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলা হয়, বিইআরসি জনগণের পকেট কাটার সিদ্ধান্ত দিয়ে সরকার ও লুটেরাদের স্বার্থ রক্ষা করলো। সভায় বলা হয়, অপচয় ও দুর্নীতি দূর করলে দাম না বাড়িয়ে কমানো যেত। বিইআরসি সে পথে না হেঁটে নিজেকে গণবিরোধী প্রতিষ্ঠান হিসেবে প্রমাণ করছে।

সভায় মিরপুর, উত্তরাসহ বিভিন্ন এলাকায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের স্বত:স্ফূর্ত আন্দোলনের সাথে সংহতি জানিয়ে ন্যূনতম মজুরী বিশ হাজার টাকা ও রেশন ব্যবস্থা চালুর দাবি জানানো হয়।

সভায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে বিকল্প বাজার ব্যবস্থা, রাষ্ট্রীয় উদ্যোগে নিত্যপণ্যের মজুদ গড়ে তোলা ও ন্যায্যমূল্যের দোকান চালুর দাাব জানানো হয়।

সভায় আগামী ১৩ জুন থেকে জেলা সফরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..