Revolutionary democratic transformation towards socialism

ন্যায্য দাবি আদায়ে হরতাল সফল করার আহ্বান

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ এক বিৃবতিতে আগামীকাল ২৮ মার্চ সোমবার হরতালের সর্মথনে গাইবান্ধায় বাম জোটের মিছিলে হামলা, ছত্রভঙ্গ, ওয়ারেস সরকার, রানু সরকার ও নিলুফার শিল্পীকে গ্রেফতার ও ফরিদপুর, মাগুরাসহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশে ও মিছিলে বাধাদান, মাইক ভাংচুর, ব্যানার ছিনতাই এবং গাইবান্ধা, সিরাজগঞ্জ, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে সিপিবি ও বামজোটকে মাইক ভাড়া দিতে নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা করেছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আগামীকালের হরতাল কোনো দলীয় হরতাল নয়, এ হরতাল সাধারণ মানুষের। ইতোমধ্যে এই হরতালের পক্ষে জনমত দেখে সরকার ভীত হয়ে দমন-পীড়নের পথ বেছে নিয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গ্রেফতার, হামলা, হুমকি-ধামকি দিয়ে মানুষের ন্যায্য দাবি আদায়ের সংগ্রাম বন্ধ করা যাবে না।

বিবৃতিতে গ্রেফতারকৃতদের মুক্তি ও হামলার সাথে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়। 

নেতৃবৃন্দ সকল ভয়ভীতি ও উস্কানী উপেক্ষা করে তেলসহ নিত্য পণ্যের দাম কমানো ও গ্যাস-বিদ্যুৎ এর দাম বৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে আগামীকাল ২৮ মার্চ সোমবার দেশব্যাপী অর্ধদিবস হরতাল সফল করতে সচেতন দেশবাসীর প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য যে হরতালের প্রচার কর্মসূচিতে ঢাকা, খুলনা, বরিশাল, সিরাজগঞ্জ, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় দফায় দফায় বাধাকে অগ্রাহ্য করে বামজোটের নেতা কর্মীরা সারাদেশে সাধারণ জনগণের সমর্থন নিয়ে হরতালের পক্ষে কাজ করে যাচ্ছে।     


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..