বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ ২৩ মার্চ ২০২২ এক বিবৃতিতে সিপিবি রংপুর জেলা কমিটির সদস্য ও কৃষক আন্দোলনের অন্যতম সংগঠক কমরেড হৃদয় কুমার বর্মন এর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত নেতার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।