বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৮ মার্চ হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রচার চালানোর সময় ছাত্রলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বিবৃতিতে আরো বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার ও কর্মসূচিতে সরকার দলীয় সন্ত্রাসীদের উপর্যুপরি হামলা নির্যাতন সরকারের ফ্যসিবাদি আচরণেরই পরিচায়ক। আগামী ২৮মার্চ সাধারণ মানুষ সর্বাত্মক হরতাল পালনের মধ্য দিয়ে সরকারের এহেন সন্ত্রাসী কার্যক্রমের সমচিত জবাব দিবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ কোন উসকানীতে পা না দিয়ে ২৮ মার্চ হরতালের সমর্থনে প্রচার কাজ ও জনমত গঠন অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
উল্লেখ্য, আজ সকাল সাড়ে ১১টায় ২৮ মার্চ হরতালের সমর্থনে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রচার চালানোর সময় ছাত্রলীগের সন্ত্রাসী অতর্কিতে হামলা করে ও প্রচারপত্র ছিনিয়ে নেয়। এই হামলায় প্রগতিশীল ছাত্রজোটের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ফয়েজ উল্লাহসহ জোটের নেতাকর্মীরা এই ন্যাক্কারজনক হামলার শিকার হন।