Revolutionary democratic transformation towards socialism

কমরেড ডা. বি বি চৌধুরী আর নেই, সিপিবি’র শোক


ডা. বি বি চৌধুরী
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), যুক্তরাজ্যের সাবেক সভাপতি, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য শাখার সভাপতি কমরেড ডা. বি বি চৌধুরী (বেনু ভূষণ চৌধুরী) আর নেই। গতকাল ১ মে রবিবার সকালে ঢাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড সৈয়দ আবু জাফর আহমেদ এক বিবৃতিতে কমরেড ডা. বি বি চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কমিউনিস্ট পার্টি গড়ে তোলার কাজে কমরেড ডা. বি বি চৌধুরী বিশেষ ভূমিকা পালন করেছেন। কমিউনিস্ট আন্দোলনসহ সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন, ’৭১-এর ঘাতক-দালালদের বিচারের আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে। বিবৃতিতে সিপিবি’র নেতৃবৃন্দ আরো বলেন, ডা. বি বি চৌধুরী লন্ডনে দীর্ঘদিন জিপি’র দায়িত্ব পালনকালে সাধারণ মানুষের উপকারে ব্যাপক ভূমিকা পালন করেছেন। এজন্য তাঁকে বর্ণবাদী হামলারও শিকার হতে হয়েছে। তিনি সমাজসেবার ব্রত নিয়ে বাংলাদেশেও নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। মৃত্যুর আগে তিনি গাজীপুরে নিজস্ব উদ্যোগে একটি হাসপাতাল প্রতিষ্ঠার কাজ তদারকিতে ব্যস্ত ছিলেন। বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত কমরেডের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। বার্তা প্রেরক চন্দন সিদ্ধান্ত কেন্দ্রীয় দপ্তর বিভাগ

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..