বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, চট্টগ্রাম জেলা কমিটির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর যুক্তরাষ্ট্র সংসদের সাংগঠনিক সম্পাদক, প্রোগ্রেসিভ ফোরাম, যুক্তরাষ্ট্র-এর নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সদস্য কমরেড মোহাম্মদ হারুণের মৃত্যুতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে
নেতৃবৃন্দ বলেছেন, কমরেড মোহাম্মদ হারুণ ছাত্র আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন তথা প্রগতিশীল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রবাসজীবনেও তিনি প্রগতির ঝান্ডা নিয়ে সক্রিয় ছিলেন। প্রগতিশীল আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াতের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, দীর্ঘদিন ক্যান্সারে ভুগে কমরেড মোহাম্মদ হারুণ গতকাল ১১ জুন মৃত্যুবরণ করেন।