সেলিমকে প্রাণনাশের হুমকির প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখছেন সিপিবি'র প্রেসিডিয়াম সদস্য কমরেড হায়দার আকবর খান রনো [উৎসঃ à¦à¦•তা]সিপিবি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে আজ ৬ ডিসেম্বর বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ঢাকা কমিটি আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, সরকারের নির্লিপ্ততার কারণে আজ জঙ্গি-সন্ত্রাসী গোষ্ঠী একের পর এক হুমকি, হত্যা অব্যাহত রেখেছে। এই গোষ্ঠীরা পূর্বেও মুক্তমনা মানুষ হত্যা, প্রগতিশীল, বুদ্ধিজীবি, রাজনীতিবিদদের হুমকি দিয়েই যাচ্ছে। এই জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠীকে মদদ দিচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদসহ তার এদেশীয় এজেন্ট লুটেরা ধনীকগোষ্ঠী। তাই আজকে লুটেরা ধনীক গোষ্ঠী, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ এই তিন শত্রুকে মোকাবেলা করার জন্য মুক্তিযুদ্ধের চেতনায় দেশের শ্রমজীবি, প্রগতিশীল, গণতান্ত্রিক, মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। জনগণের ঐক্যবদ্ধ শক্তিই পারে এই জঙ্গি উগ্র-সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধ করতে। সমাবেশে বক্তারা
কমরেড মুজাহিদুল ইসলাম সেলিমকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে সিপিবি'র বিক্ষোভ সমাবেশ ও মিছিল [উৎসঃ à¦à¦•তা] কমরেড সেলিমের উপর প্রাণনাশের হুমকিদাতাকে অবিলম্বে গ্রেফতার এবং কমরেড সেলিমের নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানান।
সিপিবি ঢাকা কমিটির সভাপতি কমরেড আব্দুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য কমরেড হায়দার আকবর খান রনো, কমরেড সাজ্জাদ জহির চন্দন, ঢাকা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ডা.সাজেদুল হক রুবেল, ঢাকা কমিটির নেতা কমরেড বিকাশ সাহা, কমরেড সুকান্ত সফি চৌধুরী। সমাবেশে উপস্থিত প্রেসিডিয়াম সদস্য কমরেড শামছুজ্জামান সেলিম, কমরেড লক্ষ্মী চক্রবর্তী ও আহসান হাবিব লাবলু প্রমূখ।
সমাবেশে সাম্রাজ্যবাদ নির্ভর উগ্র-সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার প্রত্যয় নিয়ে আগামী ৯ ডিসেম্বর ২০১৫, দেশব্যাপী ‘প্রতিরোধ দিবস’ পালনের কর্মসূচি ঘোষণা করা হয়। ঐ দিন জেলা-উপজেলায় সমাবেশ বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হবে।
বার্তা প্রেরক
চন্দন সিদ্ধান্ত
কেন্দ্রীয় দপ্তর বিভাগ