আজ ৫ ডিসেম্বর ২০১৫, রাত ১২:২৮ মিনিটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিমকে তাঁর ব্যক্তিগত ই-মেইলে মিশন জিহাদের নায়েবে আমীর পরিচয়দানকারী জনৈক নিজাম উদ্দিন (মোবাইল: ০১৭৪৭২৩৩০৭০) ই-মেইল uddinnizam456@yahoo.com.au হতে প্রাণনাশের হুমকি প্রদান করে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতিমন্ডলী জননেতা মুজাহিদুল ইসলাম সেলিমকে হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হুমকি প্রদানকারীকে গ্রেফতারের দাবি জানান।
পার্টির সভাপতিমন্ডলী জননেতা মুজাহিদুল ইসলাম সেলিমের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানান।
বার্তা প্রেরক
চন্দন সিদ্ধান্ত
কেন্দ্রীয় দপ্তর বিভাগ
Login to comment..