’৭১-এর বীরাঙ্গনা রমা চৌধুরীর মৃত্যুতে সিপিবির শোক
Posted: 03 সেপ্টেম্বর, 2018
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম এক বিবৃতিতে ’৭১-এর বীরাঙ্গনা, লেখিকা রমা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ’৭১-এর মুক্তিযুদ্ধে রমা চৌধুরী পাকিস্তানি সেনাদের নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। পাক সেনাদের বর্বরতায় নিঃস্ব হন তিনি। দীর্ঘদিন শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত রমা চৌধুরী শেষ জীবনে নিজের লেখা বই ফেরি করে চলতেন তিনি। দারিদ্র্য তাঁকে পরাজিত করতে পারেনি। ১৮টি বই লিখেছেন তিনি। এসব বই তরুণদের পথ দেখাবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, রমা চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ একজন সংগ্রামী ‘জননী’কে হারাল। তাঁর লড়াই স্মরণীয় হয়ে থাকবে। তাঁর সংগ্রামী জীবন মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা প্রতিষ্ঠার লড়াইয়ে প্রেরণা জোগাবে।
সিপিবি নেতৃবৃন্দ রমা চৌধুরীর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি গভীর সহানুভূতি জানান।