মেহেরপুর জেলার সাধারণ সম্পাদক মীর মোস্তফা
ইকবাল স্বপন-এর মৃত্যুতে সিপিবি’র শোক
Posted: 17 আগস্ট, 2018
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র মেহেরপুর জেলার সাধারণ সম্পাদক মীর মোস্তফা ইকবাল স্বপন এর অকাল মৃত্যুতে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম গভীর শোক প্রকাশ করেন।
নেতৃবৃন্দ মীর মোস্তফা ইকবাল স্বপন-এর রাজনৈতিক সংগ্রাম উল্লেখ করে বলেন, দেশবাসী তাঁর অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবে। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, সিপিবি মেহেরপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর মোস্তফা ইকবাল স্বপন আজ দুপুর ২.৩০টায় নিজ বাসভবনে ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।