মেহেরপুরের সিপিবি নেতা আক্কাছ আলীর মৃত্যুতে সিপিবি’র শোক

Posted: 08 মে, 2022

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে সিপিবি’র মেহেরপুর জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য, মেহেরপুর শহর কমিটির সাধারণ সম্পাদক কমরেড আক্কাছ আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত নেতার সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।

উল্লেখ্য কমরেড আক্কাস আলী গতকাল রাতে কুষ্টিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন