Revolutionary democratic transformation towards socialism

ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার আন্দোলনে রাষ্ট্রীয় দমন-পীড়ন বন্ধের আহ্বান


ভারতের চলমান গণআন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার সংগ্রাম কেবল ভারতের জনগণের নয়, এটি বিশ্বব্যাপী গণতন্ত্র এবং জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামেরও অংশ। নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা লঙ্ঘিত হলে সে সম্পর্কে প্রশ্ন তোলা এবং প্রতিকার চাওয়াটা যে কোন দেশের নাগরিকদের স্বাভাবিক ও ন্যায্য প্রতিক্রিয়া। ভারতের জনগণের এই ন্যায্য লড়াইয়ের প্রতি সিপিবি আন্তরিক সংহতি প্রকাশ করে।
আজ ১১ অক্টোবর ২০২৬, রবিবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে বলেন, ভারতের নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (ঝঢ়বপরধষ ওহঃবহংরাব জবারংরড়হ-ঝওজ) প্রক্রিয়াকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন অঞ্চলে যে প্রতিবাদ ও গণআন্দোলন গড়ে উঠেছে, তা উপমহাদেশের সকল দেশের মানুষের জন্যই তাৎপর্যপূর্ণ। বিহার ও পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে নির্বাচনের আগে এই প্রক্রিয়ায় বিপুলসংখ্যক ভোটারের নাম বাদ দেওয়া সম্পর্কে গুরুতর অভিযোগ উঠেছে। বিরোধী দলসমূহ ও আন্দোলনকারীদের অভিযোগ, ঝওজ-এর মাধ্যমে যোগ্য ভোটারদের নাম বাদ দিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করা হচ্ছে। এই প্রক্রিয়াকে আন্দোলনকারীরা 
‘ভোট চুরি’ হিসেবে অভিহিত করছেন। সেখানকার বামপন্থী রাজনৈতিক দল ও অপরাপর বিরোধী দলসমূহ, ছাত্র ও যুব সংগঠন, তরুণ সমাজ, নাগরিক সমাজ এবং কৃষক ও শ্রমিক সংগঠনগুলো এই প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ ও সংগ্রাম গড়ে তুলেছে। ভোটার তালিকা সংশোধনের নামে কোনো যোগ্য নাগরিকের ভোটাধিকার হরণ এবং নির্বাচনী ব্যবস্থার নিরপেক্ষতা ক্ষুণ্ন করার বিরুদ্ধে এই আন্দোলন রাষ্ট্রীয় দমন-পীড়ন

Print Printer friendly version.

Login to comment..