Revolutionary democratic transformation towards socialism

গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক প্রক্রিয়া ও প্রাদেশিক স্বায়ত্তশাসন সমুন্নত রাখার আহ্বান


পাকিস্তানের খাইবার পশতুন-অধ্যুষিত খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা এবং প্রাদেশিক সরকারের নির্বাহী ক্ষমতা কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে ন্যস্ত করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

আজ ১৩ অক্টোবর ২০২৬, মঙ্গলবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে বলেন, সন্ত্রাসবাদ ও সহিংসতা মোকাবিলা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তবে নিরাপত্তার প্রশ্নকে কেন্দ্র করে গৃহীত পদক্ষেপ জনগণের গণতান্ত্রিক অধিকার, নির্বাচনী রায়, প্রাদেশিক স্বায়ত্তশাসন ও সাংবিধানিক ব্যবস্থাকে ক্ষুণ্ন করবে না এটা নিশ্চিত করা জরুরি।

সিপিবির বিবৃতিতে বলা হয়, খাইবার পাখতুনখোয়ার নিরাপত্তা পরিস্থিতি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রাদেশিক সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারবিরোধী রাজনৈতিক শক্তির নির্বাচিত প্রাদেশিক সরকারকে ক্ষমতাচ্যুত করেছে। সিপিবি নেতৃবৃন্দ বলেন, জরুরি পরিস্থিতি মোকাবিলার নামে সাংবিধানিক বিধান, নির্বাচিত প্রতিনিধিত্ব ও জনগণের অধিকার উপেক্ষা করা গ্রহণযোগ্য হতে পারে না।

সিপিবির বিবৃতিতে আরো বলা হয়, গোটা উপমহাদেশের শান্তিকামী ও গণতান্ত্রিক মানুষের উদ্বেগ, আশঙ্কাকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। পাকিস্তান কিংবা অন্য কোনো দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থেকেও একথা বলতেই হবে, যেকোনো মূল্যে মানুষের গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক প্রক্রিয়া ও প্রাদেশিক স্বায়ত্তশাসন সমুন্নত রাখা সকলের দায়িত্ব। দক্ষিণ এশিয়ার জনগণের স্বার্থে এ অঞ্চলে শান্তি, গণতন্ত্র, পারস্পরিক

Print Printer friendly version.

Login to comment..