Revolutionary democratic transformation towards socialism

জামালপুরের ইসলামপুর-মাদারগঞ্জে মুজাহিদুল ইসলাম সেলিম মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাস্তে মার্কার ও বাম জোটের প্রার্থীদের জয়যুক্ত করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, যে স্বপ্ন ও আকাক্সক্ষা নিয়ে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই স্বপ্ন ও আকাক্সক্ষা এখনও বাস্তবায়িত হয়নি। বরং বাংলাদেশ এখন মুক্তিযুদ্ধের বিপরীত পথে হাঁটছে। মুক্তিযুদ্ধের স্বপ্ন ও আকাক্সক্ষা বাস্তবায়নে ‘ভিশন-মুক্তিযুদ্ধ ৭১’ বাস্তবায়ন করতে হবে। তাই সকলে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাস্তে মার্কার ও বাম জোটের প্রার্থীদের জয়যুক্ত করুন। আজ ২৩ ডিসেম্বর জামালপুরের মাদারগঞ্জ শহীদ মিনারে বেলা ১টায় ও ইসলামপুরে জনতার মাঠে বিকেল ৪টায় নির্বাচনী জনসভায় সিপিবি’র সভাপতির মুজাহিদুল ইসলাম সেলিম এসকল কথা বলেন। এসকল জনসভায় আরো বক্তব্য রাখেনÑ জামালপুর-২ আসনের প্রার্থী মনজুরুল আহসান খান, জামালপুর-৩ আসনের প্রার্থী শিবলুল বারী রাজু, আসলাম খান, মোজাহুরুল হক মোজা, রফিকুল ইসলাম, হযরত আলী, আকবর হোসেন, ডা. বাবুল প্রমুখ। মুজাহিদুল ইসলাম সেলিম আরো বলেন, ’৭১-এর বিজয় আমাদের কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে। ’৭১ তারুণ্যের প্রতীক, নবজীবনের প্রতীক। তারুণ্যকে সঙ্গে নিয়ে আমরা ’৭১-এর চেতনাকে পুনরুদ্ধার করব। তিনি বলেন, ভিশন-মুক্তিযুদ্ধ ৭১ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা ’৭২-এর সংবিধানের মূলভিত্তি পুনপ্রতিষ্ঠা করব। অর্থনীতির ব্যবস্থা মুক্তিযুদ্ধের সমাজতন্ত্র-অভিমুখীন ধারায় ফিরিয়ে আনবো। জামালপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মনজুরুল আহসান খান বলেন, মুক্তিযুদ্ধের ধারায় দেশকে অগ্রসর করতে হলে সাম্রাজ্যবাদ, লুটেরা পুঁজিবাদ, সাম্প্রদায়িকতা, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে লড়াই করতে হবে। শাসকশ্রেণির দলগুলো জনগণের আশা-আকাক্সক্ষা নিয়ে ছিনিমিনি খেলছে। নিজেদের লুটপাটের স্বার্থে লুটপাটের ব্যবস্থাকে পাকাপোক্ত করেছে। তাদের ক্ষমতাকেন্দ্রিক আদর্শহীন রাজনীতির বিপরীতে বাম-গণতান্ত্রিক শক্তির ঐক্যকে দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করিয়ে বিকল্প রাজনৈতিক শক্তির উত্থান ঘটাতে হবে। মনজুরুল আহসান আরো বলেন, সারাদেশে কাস্তে মার্কার প্রার্থীদের ওপরে হামলা করা হচ্ছে। পিরোজপুরের প্রার্থীর চোখ নষ্ট করে দেয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু জনগণের চোখ নষ্ট নয়, জনগণ তার পক্ষের শক্তিকে ৩০ তারিখে ঠিকেই চিনে নিয়ে কাস্তে মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। তিনি ভোটের দিন সকাল থেকেই ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান। এবং কেউ বাধা দিলে প্রতিরোধ করে কাস্তে মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে সকলের প্রতি আহ্বান জানান। জামালপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শিবলুল বারী রাজু বলেন, বর্তমানে দেশ ও জনগণের প্রধান চার বিপদ ‘লুটপাটতন্ত্র, গণতন্ত্রহীনতা, সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতা’কে পরাস্ত করব। গণতন্ত্রকে খর্ব করে ‘এক ভাগ’ মানুষের উন্নয়ন নয় বরং গণতন্ত্রকে নিরঙ্কুশভাবে কার্যকর করেই ‘নিরানব্বই ভাগ’ মানুষের শ্রমে ও ঘামে অর্থে অর্জিত অর্থনৈতিক সুফলকে ‘নিরানব্বই ভাগ’ মানুষের কাছে পৌঁছে দেব। তিনি আরো বলেন, দুর্নীতি-লুটপাটমুক্ত মাদারগঞ্জ, মেলান্দ গড়তে কাস্তে মার্কাকে বিজয়ী করতে আহ্বান জানান।

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..