শহীদ বিপ্রদাসের মা সবিতা রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শহীদ বিপ্রদাস রায় ২০০১ সালের ২০ জানুয়ারি পল্টন ময়দানে সিপিবির সমাবেশে নারকীয় বোমা হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন। তিনি লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের নেতা ছিলেন।
আজ ৩০ অক্টোবর ২০২৬, শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটে বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজের কাপালেরহাটে নিজ বাসভবনে ৬৮ বছর বয়সে শহীদ মাতা সবিতা রায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
শহীদ বিপ্রদাসের মা সবিতা রায়ের মৃত্যুতে আজ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক শোকবার্তায় বলেন, শহীদ বিপ্রদাসের রত্নগর্ভা মায়ের মৃত্যুতে সিপিবি ও শহীদ বিপ্রদাসের শোষণমুক্তির সংগ্রামের প্রত্যেক উত্তরসূরি গভীরভাবে শোকাহত। তাঁর এই প্রয়াণে পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি সিপিবি আন্তরিক সমবেদনা জানিয়েছে।