Revolutionary democratic transformation towards socialism

শারদীয় দুর্গোৎসবে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সিপিবি নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়


শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে আজ ১৭ অক্টোবর ২০২৬, শনিবার বিকেল ৫টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেন। এ সময় তাঁরা মন্দিরে আগত ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে সিপিবি নেতৃবৃন্দ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে আগত ভক্তবৃন্দের উদ্দেশে বক্তব্য রাখেন সিপিবির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। এ সময় উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় নেতা ত্রিদিব সাহা, ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, জাতীয় পরিষদ সদস্য তাহমিনা ইয়াসমিন নীলা ও রতন দাস এবং ছাত্রনেতা তামজীদ হায়দার চঞ্চল প্রমুখ।

সিপিবির সাধারণ

সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন বলেন, বাংলাদেশের সকল মানুষের ধর্মীয় স্বাধীনতা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সমান নাগরিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ধর্ম-বর্ণ-জাতিগত পরিচয় নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা করতে হবে। সাম্প্রদায়িক বিভাজন ও বিদ্বেষের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিতে হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন, মহানগর সার্বজনীন পূজা কমিটির উপদেষ্টা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডিয়াম সদস্য শ্রী কাজল দেবনাথ।

সিপিবি নেতৃবৃন্দ প্রত্যাশা ব্যক্ত করেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতি সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং দেশের সকল মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে।


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..