Revolutionary democratic transformation towards socialism

স্বৈরাচার পতনের সংগ্রাম এখনো বহমান


শহিদ ডা. শামসুল আলম খান মিলন দিবসে বাম গণতান্ত্রিক জোট আয়োজিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, এরশাদ স্বৈরাচারের পতন হলেও স্বৈরাচারের রাজনৈতিক, অর্থনৈতিক ভিত্তি উচ্ছেদ করা যায়নি। এখন নতুন করে স্বৈরাচার, কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের যাতাকলে দেশের মানুষ। দেশে একতরফা প্রহসনের নির্বাচনের আয়োজন চলছে। এর মধ্য দিয়ে সরকার গঠিত হলে চলমান দুঃশাসন দীর্ঘায়িত হবে। অর্থনৈতিক

সংকট আরো ঘনীভূত হবে। মানুষের জীবন জীবিকা গভীর অনিশ্চয়তায় পর্যবসিত হবে।

নেতৃবৃন্দ ফ্যাসিবাদী দুঃশাসন, স্বৈরাচারি কালা-কানুন, দুর্নীতি ও লুটপাট রুখে দাঁড়াতে এবং একতরফা নির্বাচন বর্জনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। একইসাথে প্রহসনের একতরফা নির্বাচন অনুষ্ঠান থেকে বিরত থাকার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।


style="text-align: justify;">আজ ২৭ নভেম্বর ২০২৩, সোমবার, বিকাল ৪টায় পুরানা পল্টনস্থ মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাসদ

(মার্কসবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, চিকিৎসক নেতা ডা. কাজী রকিবুল ইসলাম ও ডা. হারুনুর রশীদ। সভা পরিচালনা করেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা শহীদুল ইসলাম সবুজ।

সভায় নেতৃবৃন্দ বলেন, ’৯০-র গণঅভ্যূত্থানের বিজয়ের পর পালাক্রমে যারা দেশ শাসন করেছে, তারা ’৯০-র চেতনা ভূ-লুণ্ঠিত করেছে। তাদের ক্ষমতায় থাকা আর ক্ষমতায় যাওয়ার রাজনীতির ফলে দেশে গণতন্ত্র সু-প্রতিষ্ঠিত

হয়নি। নেতৃবৃন্দ চলমান দুঃশাসন বিরোধী আন্দোলন ও ব্যবস্থা বদলের সংগ্রাম অগ্রসর করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

সকালে বাম জোটের শ্রদ্ধাঞ্জলি

আজ ২৭ নভেম্বর সকাল ৮টায় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে শহিদ ডা. মিলনের কবরস্থানে ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্মৃতিসৌধে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। 

Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..