আজ শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। আজ সকাল সাড়ে ৮টায় রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে এবং সকাল সাড়ে ৯টায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য শামছুজ্জামান সেলিম, আহসান হাবিব লাবলু, সাজ্জাদ জহির চন্দনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আগামীকাল সিপিবি-বাসদ’র বিজয় দিবসের আলোচনা সভা
আগামীকাল ১৫ ডিসেম্বর বিকাল ৪টায় মৈত্রী মিলনায়তনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ’র উদ্যোগে মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় সিপিবি ও বাসদ-এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
বার্তা প্রেরক
চন্দন সিদ্ধান্ত
কেন্দ্রীয় দপ্তর বিভাগ