বাগেরহাটের সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা
কমরেড রেজাউল করিমের মৃত্যুতে সিপিবি’র শোক
Posted: 26 নভেম্বর, 2020
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহম্মদ শাহ আলম আজ ২৬ নভেম্বর, ২০২০ এক শোক বিবৃতিতে পার্টির বাগেরহাট জেলা কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড অ্যাডভোকেট রেজাউল করিমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, কমরেড রেজাউল ছাত্রাবস্থায় ছাত্র ইউনিয়নের কর্মী হিসেবে আইয়ুব-ইয়াহিয়ার ঔপনিবেশিক স্বৈরশাসনের বিরুদ্ধে বাঙালি জাতির মুক্তিসংগ্রামের লড়াকু যোদ্ধা ছিলেন। তিনি দেশমাতৃকাকে শত্রুমুক্ত করতে যুদ্ধক্ষেত্রে বীরত্বের সাথে লড়াই করেছেন। তিনি স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের সংগ্রামে প্রথম সারির একজন যোদ্ধা ছিলেন। তিনি শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের মুক্তিসংগ্রামে নিবেদিত ছিলেন। নেতৃবৃন্দ বিলোপবাদের বিরুদ্ধে তাঁর লড়াইকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
নেতৃবৃন্দ বলেন, দেশ-জাতি ও মেহনতি মানুষের জন্য তাঁর নিবেদিত কর্মকাণ্ড চিরস্মরণীয় হয়ে থাকবে।
নেতৃবৃন্দ তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।