সিপিবি নেতা কমরেড বৈদ্যনাথ বিশ্বাসের মৃত্যুতে সিপিবি’র শোক প্রকাশ
Posted: 24 অক্টোবর, 2020
আজীবন বিপ্লবী খুলনার বিশিষ্ট কমিউনিস্ট নেতা কমরেড বৈদ্যনাথ বিশ্বাসের মৃত্যুতে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম গভীর শোক প্রকাশ করেছেন।
নেতৃবৃন্দ এক শোক বিবৃতিতে বলেন, কমরেড বৈদ্যনাথ বিশ্বাসের মৃত্যুতে দেশের বাম ও কমিউনিস্ট আন্দোলনের অপূরণীয় ক্ষতি হলো। দেশ ও জাতি আজীবন এই বিপ্লবীকে স্মরণে রাখবেন।
কমরেড বৈদ্যনাথ বিশ্বাস আজ ভোরে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে খুলনায় মৃত্যুবরণ করেন।
কমরেড বৈদ্যনাথ বিশ্বাস সিপিবি খুলনা জেলা কমিটির সদস্য এবং তার স্ত্রী সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অরুণা চৌধুরী।
নেতৃবৃন্দ বিবৃতিতে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।