সাভারে স্কুলশিক্ষার্থী নীলা রায়ের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে সিপিবি

Posted: 24 সেপ্টেম্বর, 2020

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে সাভারে স্কুলশিক্ষার্থী নীলা রায়কে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাভারের অ্যাসেড স্কুলের শিক্ষার্থী নীলা রায়কে প্রকাশ্য দিবালোকে রিকশা থেকে টেনে-হিচড়ে নামিয়ে হত্যা করা হয়েছে। কিন্তু এখনো চিহ্নিত হত্যাকারী হত্যাকাণ্ড, আত্মহত্যার দিকে ঠেলে দেয়াসহ একের পর এক নৃশংস নারী নির্যাতনের ঘটনা ঘটছে। প্রচলিত পুঁজিবাদী সমাজে এ ধরনের বর্বর হত্যাকাণ্ড ঘটেই চলেছে। বর্তমান কর্তৃত্ববাদী শাসনে বিচারহীনতার কারণে নির্যাতক-হত্যাকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। নেতৃবৃন্দ নীলা রায়সহ সকল নির্যাতন, হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।