কমরেড হায়দার আকবর খান রনোর করোনা সনাক্ত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি

Posted: 29 জুন, 2020

বর্ষীয়ান জননেতা, বিশিষ্ট মার্কসবাদী তাত্ত্বিক, ষাটের দশকে অবিভক্ত ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক, শ্রমিক নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য কমরেড হায়দার আকবর খান রনো করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি পূর্ব থেকেই সিওপিডি-তে ভুগছেন। স্বাভাবিক অবস্থাতেই সবসময় তাঁকে অক্সিজেন সহায়তা নিতে হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম আজ এক বিবৃতিতে আশা করেন দেশবাসীর শুভ কামনায় কমরেড রনো দ্রুত আরোগ্য লাভ করবেন।