বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে সিপিবি’র শোক প্রকাশ

Posted: 07 নভেম্বর, 2019

বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাসদের কার্যকরী সভাপতি মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। নেতৃবৃন্দ আজ ৭ নভেম্বর এক বিবৃতিতে বলেন, তাঁর মৃত্যুতে জাতি হারিয়েছে একজন দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধাকে। তাঁরা শ্রদ্ধা সাথে এরশাদ স্বৈরাচারবিরোধী আন্দোলনে মঈন উদ্দীন খান বাদলের ভূমিকা স্মরণ করেন। নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।