বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ে সিপিবি’র অভিনন্দন
Posted: 19 জুন, 2015
গতকাল বাংলাদেশ ও ভারতের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় বাংলাদেশ দল ৭৯ রানের বিরাট ব্যবধানে বিজয়ী হওয়ায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলকে এবং দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ। আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ বাংলাদেশ দলের সফলতা কামনা করেন।
বার্তা প্রেরক
চন্দন সিদ্ধান্ত
কেন্দ্রীয় দপ্তর বিভাগ