ডেঙ্গু সচেতনতায় বাম গণতান্ত্রিক জোটের পদযাত্রা অনুষ্ঠিত
Posted: 09 আগস্ট, 2019
আজ ৯ আগস্ট বাম গণতান্ত্রক জোটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা পদযাত্রা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় পুরানা পল্টন থেকে শুরু হয়ে বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর বাজার, সিদ্ধেশ্বরী, মালিবাগ মোড়, শান্তিনগর, সেগুনবাগিচা এলাকায় ডেঙ্গু জ্বরের লক্ষণ, ডেঙ্গুজ্বর হলে করণীয় এবং এডিস মশা নির্মূল করা ও পরিচ্ছন্নতা বিষয়ক প্রচারণা ও লিফলেট বিতরণ করা হয়।
পদযাত্রায় অংশ নেন কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন, বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সম্পাদকম-লীর সদস্য অধ্যাপক আব্দুস সাত্তার, গণসংহতি আন্দোলনের সম্পাদকম-লীর সদস্য বাচ্চু ভূঁইয়া, কমিউনিস্ট পার্টির সম্পাদক জলি তালুকদার, সংগঠক আনোয়ার হোসেন রেজা, বাসদ-এর জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন প্রমুখ।
আগামীকালের কর্মসূচি
আগামীকাল ১০ আগস্ট, শনিবার, বিকাল ৪.৩০ মি. মুক্তাঙ্গন থেকে বাহাদুরশাহ পার্ক অভিমুখে ডেঙ্গু সচেতনতা পদযাত্রা অনুষ্ঠিত হবে।