গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশুর মা মমতাজ বেগম-এর মৃত্যুতে বাম জোটের শোক
Posted: 13 জানুয়ারী, 2019
গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেত্রী মোশরেফা মিশুর মা মমতাজ বেগম আজ ১৩ জানুয়ারি রবিবার বিকাল সাড়ে ৩টায় ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন।
মমতাজ বেগম-এর মৃত্যুতে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।