উন্নায়নের নামে ক্ষমতাসীন দুই জোটের লুটপাটতন্ত্র কায়েম করেছেন জনগণ তার থেকে মুক্তি চায়
বিকল্প হিসেবে বাম গণতান্ত্রিক জোটকে বেছে নিবে জনগণ
ঢাকায় কাস্তে মার্কার সিপিবি’র প্রার্থীদের গণসংযোগে নেতৃবৃন্দ
Posted: 20 ডিসেম্বর, 2018
আজ ২০ ডিসেম্বর বিকেলে বাম জোটের মনোনীত সিপিবি’র কাস্তে মার্কার প্রর্থীরা ঢাকার বিভিন্ন স্থানে গণসংযোগে অংশ নেন।
ঢাকা-২ আসনে বাম গনতান্ত্রিক জোট ও সিপিবির কাস্তে মার্কার প্রার্থী সুকান্ত শফি চৌধুরীর নির্বাচনী পথসভা ও গণসংযোগ কামরাঙ্গীরচর এলাকায় অনুষ্ঠিত হয় এসময় বক্তব্য রাখেন বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবি’র সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কমিউনিস্ট লীগের মোশাররফ হোসেন নান্নুসহ বাম জোটের কেন্দ্রীয় নেতবৃন্দ ।
ঢাকা-১৫ আসনে কাস্তে মার্কার প্রার্থী ডা. আহাম্মদ সাজেদুল হক রুবেলÑ সেনপাড়া, ১৪ নম্বর, ইব্রাহিমপুর, ব্যাটালিয়ান এলাকায় গণসংযোগ করেন।
এ সময় বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় বক্তব্য রাখেনÑ ঢাকা কমিটির সম্পাদক খান আসাদুজ্জামান মাসুম, সাবেক ছাত্রনেতা ডা. সুলতানা ফেরদৌসি পলি, সাবেক ছাত্রনেতা আলী কাউসার মামুন, সিপিবি মিরপুর থানার সভাপতি শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক রাসেল ইসলাম সুজন, খন্দকার হিরকুল ইসলাম, বাম জোট মিরপুরের সমন্বায়ক আসাদুজ্জামান আজিম প্রমুখ।
ঢাকা-১৪ আসনে রিয়াজ উদ্দিনের নেতৃত্বে দুয়ারিপাড়া মিরপুর-১, গুদারাঘাট, শাহ আলী এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেনÑ অভিনয় শিল্পী যুবনেতা সুমনা সোমা, আইনজীবী মনোয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ নিশি, শ্রমিক নেতা জামাল হোসেন, যুব নেতা পাভেল আহাম্মেদ, আলী আকবর, উদীচী নেতা মৃদুলা মেঘ প্রমুখ।
ঢাকা-১৩ আসনে খান আহসান হাবীব লাবলু আদাবর শ্যামলী এলাকায় গণসংযোগ করেন। এ সময় পথসভায় বক্তব্য রাখেন- সিপিবি নেতা জামাল হায়দার মুকুল, কৃষক নেতা নিমাই গাঙ্গুলী, সিপিবি নেতা মোশারফ হোসেন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ফেরদৌস আহাম্মেদ উজ্জ্বল, সিপিবির আহাম্মেদ তালাত তাজিব, ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক জহর লাল, ছাত্র নেতা হৃদ্য অনিন্দ্য প্রমুখ।
ঢাকা-৬ আসনে আবু তাহের হোসেন বকুল ৪৬ নং ওয়ার্ড এলাকার কালিচরণ সাহা রোড, মিলব্যারাক, কে বি রোড, ঢালকানগর, সতীশ সরকার রোড, মালাকারটোলা এলাকায় গণসংযোগ করেন। এ সময় বিভিন্ন স্থানে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন- সিপিবি নেতা বিকাশ সাহা, রতন কুমার দাস, সাইফুল ইসলাম সমীর, যুব নেতা আনোয়ার হেসেন প্রমুখ।
ঢাকা-১ আসনে আবিদ হোসেন দোহার নবাবগঞ্জের প্রত্যন্ত এলাকায় গণসংযোগ করেন। এ সময় পথসভায় বক্তব্য রাখেন- আবিদ হোসেন, মোবারক হোসেন ঝন্টু প্রমুখ।
পথসভা বাসদ সাধারন সম্পাদক খালেকুজ্জামান বলেন উন্নায়নের নামে দুই জোট দেশে লুটপাট তন্ত্র কায়েম করেছে জনগণ তার থেকে মু্ক্িত চায় । তাই বিকল্প হিসেবে বামজোট পরিবর্তনের ডাক দিয়েছে ।
সিপিবি সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন নির্বাচন কমিশন নিরপেক্ষ হতে ব্যার্থ হচ্ছে সারা দেশে সরকার দলের আচরণ মারমুখি বগুড়ায় সিপিবি’ পথসভায় হামলা করে মাইক ভাংচুর ও অফিসে তালা দিয়েছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অথচ নির্বাচন কমিশন চুপচাপ এখনো তাদের গ্রেফতার করতে পারেননি এভাবে নির্বাচনে পেশীশক্তি দেখিয়ে সরকারে টিকে থাকা যায় না ।