শহীদ ডা. মিলনের প্রতি বাম গণতান্ত্রিক জোটের শ্রদ্ধাঞ্জলি
Posted: 27 নভেম্বর, 2018
বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ ২৭ নভেম্বর সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিকেল কলেজস্থ স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের শহীদ ডা. শামসুল আলম খান মিলনের সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে। এরপর নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন শহীদ ডা. মিলনের স্মৃতিসৌধেও পুষ্পমাল্য অর্পণ করেন।
এসময় বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, পলিটব্যুরোর সদ্য বহ্নিশিখা জামালী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন নান্নু, বাসদ (মার্কসবাদী)’র নেতা ফখরুদ্দিন কবির আতিক, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।