ভিয়েতনামের রাষ্ট্রপতির প্রয়াণে সিপিবি’র শোক
Posted: 26 সেপ্টেম্বর, 2018
ভিয়েতনামের রাষ্ট্রপতি ও সেদেশের কমিউনিস্ট পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড ট্রান ডাই কোয়াং-এর প্রয়াণে আজ ২৬ সেপ্টেম্বর ঢাকাস্থ ভিয়েতনাম দূতাবাসে গিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন। সেখানে সিপিবি’র নেতৃবৃন্দ নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং শোক বইতে স্বাক্ষর করেন। উপস্থিত ছিলেন সিপিবি’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম, আন্তর্জাতিক বিভাগের প্রধান কমরেড অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী।
এর আগে সিপিবির কেন্দ্রীয় কমিটির এক শোকবার্তা ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কমিটির কাছে পাঠানো হয়।