সাবেক ছাত্রনেতাদের সাথে কাফি রতনের মতবিনিময়
Posted: 11 এপ্রিল, 2015
আজ ১১ এপ্রিল বিকেলে মিরপুরের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন) সাবেক ছাত্রনেতাদের সাথে মতবিনিময় করেন।
সাবেক ছাত্রনেতা মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন) ছাড়াও সাবেক ছাত্রনেতাদের মধ্যে সাহিত্যিক আখতার হুসেন, রুহিন হোসেন প্রিন্স, আসলাম খান, হাসান হাফিজুর রহমান সোহেল, উপল বখত, ডা. সাজেদুল হক রুবেল, জিলানী শুভ প্রমুখ বক্তব্য রাখেন।
বার্তা প্রেরক
খান আসাদুজ্জামান মাসুম
সমন্বয়ক, মিডিয়া সেল