সিপিবি, উদীচী ও ছাত্র ইউনিয়নের উদ্যোগে মৌলভীবাজারে বন্যার্তদের মধ্যে ত্রাণ তৎপরতা অব্যাহত

Posted: 23 জুন, 2018

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের যৌথ উদ্যোগে আজ ২৩ জুন মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচক ইউনিয়নে বন্যার্তদের মধ্যে সিপিবি, উদীচী ও ছাত্র ইউনিয়নের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। সিপিবির মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু, সহকারী সাধারণ সম্পদাক মাসুক মিয়া, ছাত্রনেতা সুবিনয় রায় শুভ্র, জাহিদ হাসান রাজু, দিগন্ত পিনাক, প্রতীক, সামায়েল, শামীম, ফাহিম প্রমুখ বন্যা দুর্গত পরিবারসমূহের মাঝে চাল, আলু, পানীয় জলসহ নানা সামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দ দুর্গত মানুষের দুর্দশার কথা শোনেন। নেতৃবৃন্দ বন্যার্তদের মধ্যে পর্যাপ্ত ত্রাণ বিতরণ, চিকিৎসার ব্যবস্থা ও পুনর্বাসনের জন্য সরকারের প্রতি দাবি জানান। সিপিবি, উদীচী ও ছাত্র ইউনিয়নের যৌথ উদ্যোগে ত্রাণ সংগ্রহ ও বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।