বামপন্থীদের প্রার্থী হিসেবে সিপিবি নেতা কমরেড আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন)
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়বেন
Posted: 28 ফেব্রুয়ারী, 2015
আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নেতা কমরেড আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন) বামপন্থীদের প্রার্থী হিসেবে লড়বেন।
উল্লেখ্য, কমরেড আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন) বর্তমানে সিপিবি’র জাতীয় পরিষদ সদস্য ও বাংলাদেশ যুব ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি। তিনি গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা, গণজাগরণ মঞ্চের সংগঠক। তিনি স্বৈরাচার এরশাদবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ছাত্র সংসদের নির্বাচিত প্রথম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ছিলেন। পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন ব্যাংকে কর্মরত ছিলেন।
‘সবার জন্য বাসযোগ্য ঢাকা’ গড়ে তোলা আন্দোলনের অংশ হিসেবে এবং দুর্নীতিমুক্ত সিটি কর্পোরেশন নিশ্চিত করতে তিনি এ নির্বাচনী লড়াইয়ে অংশ নেবেন।
বার্তা প্রেরক
কেন্দ্রীয় দপ্তর বিভাগ