মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে সিপিবি’র শ্রদ্ধা নিবেদন শহীদদের স্বপ্নের স্বদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত

Posted: 16 ডিসেম্বর, 2016

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের উদ্দেশ্যে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য সাজ্জাদ জহির চন্দন, অনিরুদ্ধ দাশ অঞ্জন, কেন্দ্রীয় কমিটির সদস্য আহসান হাবিব লাবলু, রুহিন হোসেন প্রিন্স, আব্দুল্লাহ আল ক্বাফি রতন, জলি তালুকদার, ডা. সাজেদুল হক রুবেল, লুনা নূর, মো. কিবরিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে শহীদের স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ বলেন- ’৭২এর সংবিধান পুনর্বহাল না করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়। সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ নির্মূলের আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ আরও বলেন, বিভিন্ন শাসক গোষ্ঠীর আশ্রয়-প্রশ্রয়ে এই সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠী এদেশে তাদের অবস্থান করে নিয়েছে।