সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ও সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের অকুতোভয় সৈনিক পরাগ মাহবুবের মৃত্যুতে সিপিবি’র শোক

Posted: 26 সেপ্টেম্বর, 2022

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে পরাগ মাহবুবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

পরাগ মাহবুব ১৯৭৩ সালে ভিয়েতনামে মার্কিন আগ্রাসনবিরোধী ঢাকায় ছাত্র ইউনিয়নের মিছিলে গুলিবিদ্ধ হন। কণ্ঠনালীতে মারাত্মক আঘাত নিয়ে তিনি এতো বছর যন্ত্রণাকাতর কাটিয়েছেন। গতকাল লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শারীরিক অক্ষমতার কারণে রাজনীতিতে সক্রিয় না থাকতে পারলেও তিনি আজীবন সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ের একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ এ অকুতোভয় যোদ্ধার লড়াকু স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে পরাগ মাহবুবের নাম শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে।

বিবৃতিতে তার শোকসন্তপ্ত পরিবার ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।