রণেশ মৈত্রর মৃত্যুতে সিপিবি’র শোক

Posted: 26 সেপ্টেম্বর, 2022

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে বর্ষীয়ান রাজনীতিবিদ ঐক্য ন্যাপ-এর সভাপতিমণ্ডলীর সদস্য, বাংলাদেশ কৃষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা, ২১শে পদক প্রাপ্ত প্রখ্যাত সাংবাদিক কলামিস্ট, বিশিষ্ট আইনজীবী, ভাষা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা রণেশ মৈত্র এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছন।

তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিবৃতিতে বলা হয়- এ বর্ষিয়ান রাজনীতি আমৃত্যু প্রগ
তিশীল অসাম্প্রদায়িক  ও মুক্তিযুদ্ধের  চেতনাকে ধারণ  করে তার কর্ম পরিচালনা করে গেছেন। জাতি তার এ অবদান শ্রদ্ধার সাথে আজীবন স্মরণ করবে।
বিবৃতিতে  তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

তিনি আজ ২৬ সেপ্টেম্বর ভোর ৫টায় ঢাকা পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।