সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের (৮২) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)'র সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স ।
আজ ৭ সেপ্টেম্বর ২০২২ প্রদত্ত এক বিবৃতিতে নেতৃবৃন্দ প্রয়াত সৈয়দ আমিরুল ইসলাম এর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিচারপতি হিসেবে দায়িত্ব পালন ছাড়াও গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা ও দেশের সাধারণ মানুষের স্বার্থে তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।