বাংলাদেশের
কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ
সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ এক বিবৃতিতে পার্টির নড়াইল জেলার
সাবেক সভাপতি খন্দকার শওকতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত
পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, ছাত্র ইউনিয়নের সাবেক
নেতা, বীর মুক্তিযোদ্ধা, খন্দকার শওকত সিপিবি’র দায়িত্ব পালনের সাথে সাথে
কৃষি, নদী, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় জীবনের শেষ দিন পর্যন্ত নিবেদিত হয়ে
দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমরা একজন নিবেদিত প্রাণ লড়াকু কমরেডকে হারালাম।
মেহনতি মানুষের মুক্তির সংগ্রাম ও প্রাণ-প্রকৃতি রক্ষায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।