Revolutionary democratic transformation towards socialism

করোনা মহামারীতে স্বাস্থ্যসেবা, বন্যা, রাষ্ট্রীয় পাটকল বন্ধ, শ্রমিক ছঁাটাই, খাদ্য ও জননিরাপত্তাসহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাম গণতান্ত্রিক জোটের সংবাদ সম্মেলনের বক্তব্য

প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। করোনাকালে ঝঁুকি নিয়ে আপনারা প্রতিনিয়ত সংবাদ সংগ্রহ ও দেশবাসীর কাছে তুলে ধরছেন এজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, বৈশ্বিক মহামারী করোনায় সারা বিশ্বের অর্থনৈতিক সামাজিক অবস্থা আজ বিপর্যস্ত। করোনা একটি স্বাস্থ্য সমস্যা হলেও এর প্রধান আঘাত এসেছে অর্থনীতি ও সামাজিক পরিমণ্ডলে। চীনের উহান থেকে শুরু হওয়া কভিড-১৯ এর আঘাত বাংলাদেশে আসতে সময় লেগেছে তিন মাসের বেশি। গতকাল পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ২৯২৮ জন। উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে আরো দ্বিগুণ সংখ্যক মানুষ। করোনা মোকাবেলায় প্রথমে সরকারের পক্ষ থেকে আমাদের সব প্রস্তুতি আছে বলে বাগাড়ম্বর করা হলেও বাস্তবে এতোটা সময় পেয়েও যে কোন প্রস্তুতিই ছিল না তা এখন উন্মোচিত হয়েছে। বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে শুরু থেকেই আমরা বার বার বলেছিলাম যে বাংলাদেশ এক ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি ও অর্থনৈতিক সংকটের মুখে পড়তে যাচ্ছে এবং আহ্বান জানিয়েছিলাম এই বৈশ্বিক মহামারীকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে স্বাস্থ্য, অর্থনীতিসহ সকল ক্ষেত্রের বিশেষজ্ঞ, রাজনৈতিক দল, সুশীল সমাজসহ সকলের সমন্বয়ে দুর্যোগ মোকাবিলায় সমন্বিত জাতীয় উদ্যোগ নেয়া হোক। কিন্তু আমাদের সেই প্রস্তাব সরকার গ্রহণ করে নাই। আজ প্রমাণ হয়েছে করোনা মোকাবেলায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ক্ষমতাসীন দল দিনের ভোট রাতে সীল মেরে ক্ষমতা দখল করে গণতান্ত্রিক মূল্যবোধকে বিপর্যস্ত করেছে, রাষ্ট্রের সমস্ত কাঠামোকেও দুর্বল, ভঙ্গুর ও দুর্নীতিগ্রস্থ করে ফেলেছে। তারই বহিঃপ্রকাশ এই করোনাকালে দেশবাসী প্রত্যক্ষ করলো। করোনার সংক্রমণের সাথে পাল্লা দিয়ে বেড়েছে দুর্নীতি লুটপাট। সরকারদলীয় জনপ্রতিনিধিদের

Print Printer friendly version.

Login to comment..