বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স আজ ১৪ ডিসেম্বর ২০২৩, বৃহস্পতিবার এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রনেতাদের উপর ছাত্রলীগের সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা জানিয়েছেন।
সিপিবি নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্রনেতাদের উপর কয়েক দফা হামলা চালিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এই হামলায় ছাত্রনেতা মেঘমল্লার বসু, মাইন আহমেদ, তাহমিদ শুভ্র, শাহারিয়ার শিহাবসহ বেশ কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছে।
এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সিপিবি। সেই সঙ্গে বিবৃতিতে এ ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র সমাজকে সংগঠিত করে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সিপিবি নেতৃবৃন্দ।