Revolutionary democratic transformation towards socialism

হাইকোর্ট কর্তৃক জননেতা মিহির ঘোষসহ ৮ নেতার জামিন মঞ্জুর

আজ ১৪ ফেব্রুয়ারি হাইকোর্ট ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত সিপিবি প্রেসিডিয়াম সদস্য কমরেড মিহির ঘোষ, গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিপিবি’র চেয়ারম্যান পদপার্থী কমরেড সাদেকুল ইসলাম মাস্টার সহ ৮ নেতার জামিন মঞ্জুর করেছে। অন্যান্যরা হচ্ছেন কমরেড আনিছুর রহমান, নবাব আলী, বাদশাহ মিয়া, জাহাঙ্গীর মণ্ডল, আব্দুল লতিফ, জুয়েল মিয়া।

হাইকোর্ট কর্তৃক ৮ নেতার জামিন মঞ্জুর করায় স্বস্তি প্রকাশ করেছেন সিপিবি সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম। আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, হামলা মামলা নিপীড়ন করে কমিউনিস্ট পার্টি ও তার নেতৃবৃন্দকে দমিয়ে রাখা যাবে না। নেতৃবৃন্দ অবিলম্বে মিহির ঘোষসহ সকল নেতা-কর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..