Revolutionary democratic transformation towards socialism

সিপিবির সাবেক কেন্দ্রীয় নেতা বিচারপতি এফ. আর. এম নাজমুল আহসানের মৃত্যুতে সিপিবির শোক

সিপিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষক সমিতির সাবেক কেন্দ্রীয় নেতা, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সহ-সভাপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সদ্য নিয়োগ পাওয়া বিচারপতি বীর মুক্তিযোদ্ধা এফ. আর. এম নাজমুল আহসান আজ (৪ ফেব্রুয়ারি ২০২২) মৃত্যুবরণ করেছেন।

এক শোক বার্তায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম এবং সাধারণ সম্পাদক কমরেড মো: শাহ আলম বলেন, কমরেড এফ.আর.এম নাজমুল আহসান ছিলেন সমাজ প্রগতির লড়াইয়ের একজন নিষ্ঠাবান যোদ্ধা। মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা দেশবাসী স্মরণে রাখবে। সমাজ বদলের মহান ব্রত নিয়ে তিনি কৃষকদের যেমন সংগঠিত করতে ভূমিকা রেখেছিলেন, কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে শোষিত মেহনতি মানুষের পক্ষে তিনি লড়াই করেছেন, জেল খেটেছেন। তাঁর মৃত্যুতে এদেশ সমাজ প্রগতির সংগ্রামে শামিল একজন উজ্জ্বল সৈনিককে হারালো।

নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।


Print প্রিন্ট উপোযোগী ভার্সন

Login to comment..